Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখা যাবে না

BN DESK
04 September 2026, 02:15 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বড়পর্দায় সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে রাত ১০টায় আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ দেখা যাবে না।

আজ বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় এ আয়োজনের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এথলেট স্পোর্টস গিয়ার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার স্থগিত রাখা হয়েছে।
তবে আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল থেকে পুনরায় এসব ভেন্যুতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে সবার প্রতি সুস্থ ও নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখা যাবে না

B
BN DESK | 08 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার