Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ থেকে ঢাবির হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

BN DESK
10 October 2025, 09:05 PM পড়তে ১ মিনিট
আজ থেকে ঢাবির হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন- উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে বহিরাগত ও অতিথিদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে বৈধ শিক্ষার্থী ছাড়া অন্য কেউ অবস্থান করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আজ থেকে ঢাবির হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার