Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে মহাসমাবেশ

BN DESK
10 October 2025, 01:55 PM পড়তে ১ মিনিট
আজ পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে মহাসমাবেশ

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশে মহাসমাবেশ কর্মসূচি পালন করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, একযোগে সব জেলায় মহাসমাবেশের ডাক দেওয়া হলো। মহাসমাবেশের মূল লক্ষ্য ৬ দফা দাবিকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা।

এর আগে গতকাল সারা দেশে পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।এছাড়া ছয় দফা দাবিতে সারা দেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। আগের দিন বুধবার (১৬ এপ্রিল) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীর সাত রাস্তা মোড়ের সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আজ পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে মহাসমাবেশ

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার