Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়,চলছে জমি বরাদ্দের প্রক্রিয়া

BN DESK
04 September 2026, 12:43 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এ লক্ষ্য বাস্তবায়নে একটি বায়ো সায়েন্সেস মেডিকেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার (২৯ জুন) বেলা ৩টায় অনুষ্ঠিত ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ২০২৬ এ উপাচার্যের বক্তব্যে বিষয়টি জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, Research and Innovation in Medical Bio-Sciences কে কেন্দ্র করে আমরা একটি স্বতন্ত্র ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে Institute of Medical Bio-Sciences প্রতিষ্ঠার পাশাপাশি এর অধীনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও আমাদের রয়েছে। একই সঙ্গে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিষয়ে উচ্চতর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করতে আধুনিক ও যুগোপযোগী গবেষণাগার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজন বৃহৎ পরিসরে উপযুক্ত অবকাঠামো ও পর্যাপ্ত স্থান। এই প্রেক্ষাপটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বাচলে ৫১.৯৯ একর জমি বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জমি বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়,চলছে জমি বরাদ্দের প্রক্রিয়া

B
BN DESK | 30 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার