Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্দোলনের মুখে ফেনী বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

BN DESK
10 October 2025, 12:14 PM পড়তে ১ মিনিট
আন্দোলনের মুখে ফেনী বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

ফেনী বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র দেন তিনি। 

প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই। জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, উপাচার্যের পদত্যাগ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন করছেন তারা। 

এর আগে গত সোমবার (১৮ আগস্ট) থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আন্দোলনের মুখে ফেনী বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার