Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনাঃ ঢাবি উপাচার্য

BN DESK
10 October 2025, 07:21 AM পড়তে ১ মিনিট
আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনাঃ ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার পূর্বের সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনা।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই গৃহীত হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে সব ছাত্র সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হবে।

ইতোমধ্যেই এ বিষয়ে কয়েকটি সংগঠনের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এ সিদ্ধান্তের প্রেক্ষাপট তৈরি হয় শুক্রবার (৮ আগস্ট) বিকেলে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকটি হলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা রাত গভীর পর্যন্ত টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ রাখার দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য প্রথমে মৌখিকভাবে হলে রাজনীতি চলবে না বলে ঘোষণা দেন। পরে প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বিষয়টি স্পষ্ট করে বলেন, "বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য কিংবা গুপ্ত—কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না।"

শনিবারের বৈঠকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে বহাল রাখল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনাঃ ঢাবি উপাচার্য

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার