Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম

BN DESK
10 October 2025, 11:44 AM পড়তে ১ মিনিট
ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম

মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দুইটার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন জানিয়েছেন তারা।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের পক্ষে এ সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন।


তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? এর আগে গত রোববার দুপুরে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকদের লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার