Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা

BN DESK
10 October 2025, 05:20 AM পড়তে ১ মিনিট
ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধ পরবর্তী: আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব’ শীর্ষক একাডেমিক আলোচনা।

সোমবার (৩০ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় জিএসএসআরসি উপপরিচালক ড. মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি  বলেন, “শিয়া-সুন্নি বিভেদ থেকে মুসলিম সম্প্রদায়কে বেরিয়ে আসতে হবে। আন্তঃসম্প্রদায়িক বিরোধ মুসলিম সমাজে তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলছে। একত্রিতভাবে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, “মার্কিন-ইসরায়েলি স্বার্থ এখন এক সুতোয় গাঁথা। তেল সম্পদ ও আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে ইরানকে কেন্দ্র করে একটি কৌশলগত সঙ্কট তৈরি করা হচ্ছে। অন্যদিকে চীন ও রাশিয়ার সমর্থন নিয়ে ইরান মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তি সমীকরণ তৈরি করছে, যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।” এছাড়াও তিনি বলেন, “এই সংঘাত যদি প্রকৃত যুদ্ধের রূপ নেয়, তাহলে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে তেলের বাজারে এর প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে।”

প্যানেল আলোচনায় অংশ নিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “ইরানের ইসলামি বিপ্লবের পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের সূচনা। মুসলিম বিশ্বকে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, “গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধসংক্রান্ত তথ্য প্রচারে গণমাধ্যম যেভাবে জনমত প্রভাবিত করে, তা প্রায়শই বিশেষ এজেন্ডার দিকে ঝুঁকে পড়ে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জিএসএসআরসি পরিচালক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার