Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একাদশে ভর্তি খরচ সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০

BN DESK
10 October 2025, 12:56 PM পড়তে ১ মিনিট
একাদশে ভর্তি খরচ সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীদের গুনতে হবে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সরকারি নীতিমালায় অঞ্চলভেদে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আবেদন ফি ও বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন সংক্রান্ত খরচও বহন করতে হবে শিক্ষার্থীদের।

সম্প্রতি প্রকাশিত কলেজ ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী ভর্তির অনলাইন আবেদনের জন্য নির্ধারিত ফি ২২০ টাকা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৪ টাকা (৪০ টাকার ৬০ শতাংশ) আদায় করতে পারবে। আর শিক্ষাবোর্ড নির্ধারিত ফি রাখা হয়েছে মোট ৩৩৫ টাকা। এই টাকা একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সময় বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে নিবে। যারমধ্যে থাকবে রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার বা রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি বাবদ ১০০ টাকা।

আবার এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ও সেশন চার্জ নীতিমালায় বলা হয়েছে, কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ভিন্ন ভিন্ন হারে ভর্তি ও সেশন ফি নিতে পারবে। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলা শহরে বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা, উপজেলা বা মফস্বল এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ১ হাজার টাকা লাগবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

একাদশে ভর্তি খরচ সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার