Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এনটিআরসিএ ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান

BN DESK
10 October 2025, 10:12 PM পড়তে ১ মিনিট
এনটিআরসিএ  ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান

অনলাইন ডেস্ক: অষ্টাদশ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা। রোববার (১৫ জুন) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে অবস্থান নেয় তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পরও ফেল করেছেন। এ সময় এনটিআরসিএতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে বলেও অভিযোগ করেন।

তারা আরও বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এ সময় ফলাফলকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৪ জুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তারমধ্যে ৬০ হাজার ৫২১ জন পাস করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

এনটিআরসিএ ভবনের সামনে বাদ পড়া চাকরিপ্রত্যাশীদের অবস্থান

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার