Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

BN DESK
04 September 2026, 01:51 AM পড়তে ১ মিনিট

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।এবার ৯টি সাধারণ, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ৩ জার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন।এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা। অনেক এলাকায় ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দিনে গরম ও রাতে অন্ধকারে পরীক্ষার প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে বলে খবর পাওয়া গেছে। যদিও পরীক্ষাকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে যানজট ভেদ করে নিশ্চিতভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে, সে জন্য সকাল ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।পরীক্ষায় সাইবার ক্রাইমসহ কেউ কোনো ধরনের অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে, প্রশ্নপত্র যারা থানা থেকে নেবেন তারা কোনো ক্রাইম করছে কি না, তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা মনিটরিং সেল করেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে ডিসি ইউএনওসহ সবাই থাকছেন।’

ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স শেষ করে প্রতিটি পরীক্ষা যে সময়ে হয় সেই সময়েই হবে। কোর্স শেষ হলে পরীক্ষা হবে না কেন? মানুষ আগের পদ্ধতি পছন্দ করেনি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে শেষ। তাহলে কোর্স শেষ করে পরীক্ষা নেব, এটা জানা আর না জানার কী হলো?

তবে এ বছর ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি হবে কিনা— সে বিষয়টি স্পষ্ট করেননি মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না।

লিখিত বক্তব্যে মাহ্দী আমিন বলেন, জনবান্ধব সরকার ছাত্রছাত্রীদের মন থেকে ‘পরীক্ষা ভীতি’ দূর করতে চায়, একই সঙ্গে অভিভাবকদেরও আশ্বস্ত করতে চাই আপনারাও সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার