Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ

BN DESK
16 May 2026, 05:18 AM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ পরিদর্শন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা।

গত ১৩ মে ২০২৬ তারিখে এক ব্যতিক্রমধর্মী শিল্প সফরের (Industrial Visit) অংশ হিসেবে শিক্ষার্থীরা ওয়ালটনের বিশাল উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন। বিভাগের তিনজন সম্মানিত শিক্ষকের তত্ত্বাবধানে সফরটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন ১৮তম ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (CR) সুশান্ত সাহা। সকালে ওয়ালটন কারখানায় পৌঁছানোর পর শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাদের একটি কনফারেন্স হলে নিয়ে যাওয়া হয়, যেখানে তথ্যবহুল ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ওয়ালটনের প্রতিষ্ঠাকাল, ব্যবসায়িক বিস্তার, উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান তুলে ধরা হয়।

ভিডিও সেশন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকেরা ওয়ালটন কর্তৃপক্ষের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। একইসঙ্গে ওয়ালটনের পক্ষ থেকেও শিক্ষকদের জন্য সৌজন্য উপহার প্রদান করা হয়।

আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় মূল কারখানা পরিদর্শন। ওয়ালটনের কর্মকর্তাদের নির্দেশনায় শিক্ষার্থীরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ফিনিশিং, যন্ত্রাংশ উৎপাদন এবং অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থাপনা শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণ করেন।

‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের বৃহৎ উৎপাদন কাঠামো, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ওয়ালটনের শক্তিশালী ব্র্যান্ডিং কৌশল শিক্ষার্থীদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

সফর সম্পর্কে মার্কেটিং ১৮তম ব্যাচের সিআর সুশান্ত সাহা বলেন,

"বইয়ের পাতার মার্কেটিং থিওরিগুলো কীভাবে দেশের বৃহত্তম করপোরেট প্রতিষ্ঠানে বাস্তবে প্রয়োগ করা হয়, তা সরাসরি দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। ওয়ালটন কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তা এবং আমাদের শিক্ষকদের দিকনির্দেশনায় এই সফরটি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও স্মরণীয় হয়ে থাকবে।"

সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যৎ করপোরেট দুনিয়ায় দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের বাস্তবমুখী শিল্প সফর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার