Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাবির রোকেয়া হলের বাগানমালী 

BN DESK
04 September 2026, 12:45 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগান থেকে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারিয়েছেন হলের বাগানমালী সিয়াকুল ইসলাম। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন। জানা গেছে, সকালে রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে নিচে পড়ে যান সিয়াকুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।

পরবর্তীতে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাবির রোকেয়া হলের বাগানমালী 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাবির রোকেয়া হলের বাগানমালী 

B
BN DESK | 23 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার