Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারিগরি বোর্ডের পাশের হারেও ধস

BN DESK
04 September 2026, 12:02 AM পড়তে ১ মিনিট

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। কারিগরি বোর্ডে এই পাশের হার নেমে এসেছে ৫৮.২০ শতাংশে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সকল শিক্ষা বোর্ডসহ, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। সেখানেই মিলেছে এই তথ্য।

২০২৫ সালের সঙ্গে তুলনায় দেখা যায় সে বছর গড় পাশের হারের চেয়ে কারিগরি বোর্ডে পাশের হার বেশি ছিল। গতবার সব মিলিয়ে পাশের হার ৬৮.৪৫ থাকলেও কারিগরি বোর্ডে পাশের হার ছিল ৭৩.৬৩ শতাংশ। গতবারের তুলনায় এবার বোর্ডটিতে পাশের হার কমেছে ১৫.৪৩। ২০২৫ সালের পরীক্ষায় যেখানে শীর্ষ তিনে ছিল এই বোর্ড, সেখানে এবার নিচ থেকে দ্বিতীয় স্থানে আছে বোর্ডটি। ধস নেমেছে জিপিএ-৫ এর দিক থেকেও। গত বছর যেখানে ৪৯৪৮ জন জিপিএ-৫ পেয়েছিলেন বোর্ডটি থেকে, সেখানে এবার সংখ্যাটা নেমে এসেছে ৩৯৫১-এ।

২০২৬ সালের পরীক্ষায় কারিগরি বোর্ডে পরীক্ষা দিয়েছেন সব মিলিয়ে ১২৭৯৬৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছিলেন ৯৬৬৮১ জন, তাদের মধ্যে পাশের হার ৫৫.১৯, জিপিএ-৫ পেয়েছেন ১৯০৪ জন। ছাত্রী ছিলেন ৩১২৮৩ জন, পাশের হার ৬৭.৪৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ২০৪৭ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

কারিগরি বোর্ডের পাশের হারেও ধস

B
BN DESK | 10 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার