Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

BN DESK
04 September 2026, 01:47 AM পড়তে ১ মিনিট

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) থেকে। এবারের পরীক্ষায় সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আজ সোমবার (২০ এপ্রিল) পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, কোচিং সেন্টার ব্যবস্থাকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না সরকার।

হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনের দিন শেষ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্টফোন ও সিসিটিভির মাধ্যমেই এখন নজরদারি সম্ভব।’

প্রশ্নফাঁস ঠেকাতে কড়া সাইবার নজরদারির পাশাপাশি পাবলিক পরীক্ষা আইন ১৯৮১ সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া, সুষ্ঠুভাবে খাতা মূল্যায়ন করতে পরীক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোকে যানজটমুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

​সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে চায় সরকার।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার