Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়েটের মেডিকেল সেন্টারে ভিসি-প্রো-ভিসি অবরুদ্ধ

BN DESK
10 October 2025, 01:46 PM পড়তে ১ মিনিট
কুয়েটের মেডিকেল সেন্টারে ভিসি-প্রো-ভিসি অবরুদ্ধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রাজনীতিকে ঘিরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর ভিসিসহ তিনজনকে কুয়েট মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়েছে। গতকাল ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহাদুজ্জামান শেখ এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন, “অসুস্থতার কারণে গতকাল বিকেলে মেডিকেল সেন্টারে চিকিৎসায় নিতে যান ভিসি। সেখানে প্রো-ভিসি ও ছাত্রবিষয়ক পরিচালকও ছিলেন। এরপরই ছাত্ররা সেখানে তাদেরকে অবরুদ্ধ করে। বেলা পৌনে ১১টায়ও তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরিস্থিতি নিয়ে বেলা ১১টায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।” এর আগে মঙ্গলবার রাতে কুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচদফা দাবিতে আল্টিমেটাম দেন। বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার হুশিয়ারি দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

কুয়েটের মেডিকেল সেন্টারে ভিসি-প্রো-ভিসি অবরুদ্ধ

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার