Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খালেদা জিয়ার জন্মদিনে খাবার বিতরণ করেন জবি ছাত্রদল নেতা মাহমুদ

BN DESK
01 September 2026, 06:57 AM পড়তে ১ মিনিট
খালেদা জিয়ার জন্মদিনে খাবার বিতরণ করেন জবি ছাত্রদল নেতা মাহমুদ

জবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় ১৫ আগস্ট ২০২৫ বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহামুদুল হাসান খান (মাহমুদ)।

যুগ্ম আহ্বায়ক মাহমুদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অবিচল সংগ্রামের প্রতীক। তার জন্মদিনে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তার মানবিক ও ত্যাগী রাজনৈতিক দর্শনের বাস্তব প্রয়োগ ঘটাতে চাই।

মোঃ মাহামুদুল হাসান খান(মাহমুদ) দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ছাত্রদলকে সর্বদা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

খালেদা জিয়ার জন্মদিনে খাবার বিতরণ করেন জবি ছাত্রদল নেতা মাহমুদ

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার