Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

BN DESK
10 October 2025, 10:26 AM পড়তে ১ মিনিট
খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম উপাচার্য প্রফেসর ড.গোলাম রহমান এর সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ৯.৩০ মিনিটে প্রফেসর ড. গোলাম রহমান নিজে উপস্থিত থেকে নিজের নামের নামফলক উন্মোচন করেন।

এসময় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনও কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক- এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামীর পথচলায় আমি সকলের নিকট দোয়া প্রত্যাশা করি।'

এছাড়াও অতি শিঘ্রই  পরিবর্তন হতে চলেছে আরো ৫টি ভবনের নাম। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল , বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল  , নির্মাণাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম , শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন।

উল্লেখ্য গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছিল। যেখানে ১৭ ডিসেম্বর ২০২৪ সালে  নাম পরিবর্তন কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক পক্ষপাত সংবলিত খুবির হল ও ভবনগুলোর নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছিল।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার