Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুজব-অপতথ্য বন্ধে ঢাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক 

BN DESK
04 September 2026, 02:24 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গুজব, অপতথ্য ও প্রোপাগাণ্ডা বন্ধের দাবিতে উপাচার্যের কাছে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর আবারও উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় ঢাবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের নেতারা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনীতি, সমাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় সচেতন শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে পরিকল্পিতভাবে গুজব, অপতথ্য ও অশালীন আক্রমণ চালানো হচ্ছে।

তারা জানান, এ ধরনের অপসংস্কৃতির পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পূর্বে উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর প্রেক্ষিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নেতৃবৃন্দ আরও বলেন, উপাচার্য আশ্বাস দিয়েছেন যে, তদন্ত কমিটির রিপোর্ট দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে এবং রিপোর্টের ভিত্তিতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে রিপোর্টে যদি গুজব ও অপতথ্য ছড়িয়ে সচেতন শিক্ষার্থীদের হেনস্তার বিষয়ে সন্তোষজনক সমাধান না আসে, তাহলে গণতান্ত্রিক উপায়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

গুজব-অপতথ্য বন্ধে ঢাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক 

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার