Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

BN DESK
10 October 2025, 12:10 PM পড়তে ১ মিনিট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

অনলাইন ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর ২টায় প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে তাদের নিজ নিজ ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে।

মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। এছাড়া নির্ধারিত শর্টকোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। ফল নিয়ে বিস্তারিত জানাতে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে- আন্ত:শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার