Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা 

BN DESK
04 September 2026, 04:14 AM পড়তে ১ মিনিট
ঢাবি প্রতিনিধি : ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএসসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ ও চীনের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘমেয়াদি বন্ধুত্ব সুদৃঢ় করতে সফর বলে জানিয়েছে চীনা দূতাবাস। আগামী ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে জানা গেছে।
 
ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাবেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহা মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও সাহিত্য, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা 

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার