Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

BN DESK
06 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা করা ছাত্রদল নেতা-কর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের সব ধরণের সর্মসূচী বর্জনের ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই হামলার বিচার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে ডুজার সভাপতি মানজুর হোসাইন মাহি ঘোষণা দেন, 'সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করব আমরা।' এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আরও জানান, মারধরের ঘটনায় তারা আইনগত ব্যবস্থা হিসেবে শাহবাগ থানায় মামলা দায়ের করবেন। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পরিস্থিতিকে 'অনাকাঙিক্ষত' বলে অভিহিত করেন। নাছির উল্লেখ লেখেন, শাহবাগ থানায় একটি কুরুচিপূর্ণ পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মী ও অন্যদের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সংগঠনটি সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা সচেষ্ট থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

B
BN DESK | 25 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার