Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রদল ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না: বিন ইয়ামিন মোল্লা

BN DESK
09 October 2025, 07:57 PM পড়তে ১ মিনিট
ছাত্রদল ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না: বিন ইয়ামিন মোল্লা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিভিন্ন ছাত্রসংগঠন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে মুখর। এরই মধ্যে বড় ধরনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তার দাবি, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকেই ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না। অথচ আজ তারাই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছে।”

সোমবার (২৫ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন বলেন, “ডাকসু পুনঃগঠনের দাবিতে যখন আমরা টানা আন্দোলন করেছি, অনশন ও অবস্থান কর্মসূচি দিয়েছি, তখন ছাত্রদল প্রশাসনের কাছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছিল। তারা ডাকসু নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বিরোধিতা করেছে। অথচ আজ তারা নিজেরাই ইশতেহার ঘোষণা করছে, শিক্ষার্থীদের কমিটমেন্ট দিচ্ছে। 

তিনি অভিযোগ করেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেও ছাত্রদল প্রার্থীরা প্রচার চালিয়েছে। আবাসিক হলের রিডিং রুমে ঢুকে তারা ভোট প্রার্থনা করেছে। অথচ এর আগেও আমরা আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছিলাম।”

বিন ইয়ামিন আরও বলেন, “ডাকসু শুধু একটি নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আমরা চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু যারা শুরুতে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের এই আকস্মিক আগ্রহ প্রশ্নের জন্ম দিচ্ছে।”

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন সরব ছাত্রসংগঠনগুলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ছাত্রদল ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না: বিন ইয়ামিন মোল্লা

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার