Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

BN DESK
04 September 2026, 02:28 PM পড়তে ১ মিনিট
ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার পর থেকে তারা অবস্থান নেওয়া শুরু করে। 

এসময় তারা ‘শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ছাত্রলীগের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

এদিকে আজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাপ ও মুখোশ পড়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন ১০-১২ জনের একটি দল। বিশ্ববিদ্যালয়টির মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের স্লোগান দিতে দেখা যায়। মুখে মাস্ক পরে মিছিল করা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মিছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

B
BN DESK | 23 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার