Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন বৃদ্ধি

BN DESK
06 May 2026, 01:09 AM পড়তে ১ মিনিট

 সৃজন সাহা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের বাড়তি চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে উপাচার্য (ভিসি) কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আসন সংকট তীব্র আকার ধারণ করে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে লাইব্রেরিতে অতিরিক্ত ২০০টি আসন সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, আগামীকাল থেকে কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। পূর্বে সীমিত সময়ের কারণে অনেক শিক্ষার্থী লাইব্রেরি ব্যবহার করতে পারতেন না, নতুন সময়সূচি তাদের জন্য সুবিধা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের ব্যক্তিগত সামগ্রী নিরাপদে রাখার জন্য লাইব্রেরিতে দুটি নতুন ব্যাগ সেলফ (Bag Shelf) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে লাইব্রেরির ভেতরে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা করছেন, এতে পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে এবং লাইব্রেরি ব্যবহারে ভোগান্তি কমবে।

জকসুর পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিব জানান, “শিক্ষার্থীদের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও লাইব্রেরির মানোন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন বৃদ্ধি

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার