Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

BN DESK
04 September 2026, 02:58 AM পড়তে ১ মিনিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ০২ (দুই) বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রক্টর হিসেবে জাহাঙ্গীর হোসেন আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারী) থেকে তার কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার