Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জননিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসু ভিপির

BN DESK
04 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন জোটের জয়লাভের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং শতাধিক হামলার তথ্য তারা তালিকাভুক্ত করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “জুলাইয়ের আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো সেই পুরোনো মারামারি-হানাহানির রাজনীতি দেখছি। নতুন দায়িত্ব পাওয়া রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কেউ ছিনিমিনি খেললে তা মেনে নেওয়া হবে না।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেভাবে হুমকি-ভীতি প্রদর্শনের রাজনীতি শুরু হয়েছে, তা অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। আমরা একটি বৈষম্যহীন ও সহনশীল বাংলাদেশ চেয়েছিলাম। দেশের স্থিতিশীলতার স্বার্থে সরকারকে দ্রুত বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।”

শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা জাতিকে হতাশ করেছে। “ক্ষমতার দাপটে হল দখল বা ভয়ভীতি দেখানোর রাজনীতি আর চলতে দেওয়া হবে না। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে দ্রুত আইনের আওতায় আনতে হবে,”—যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ অভিযোগ করেন, নির্বাচনের পরদিন থেকেই ১১-দলীয় জোট-সমর্থিত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, “আগে যেভাবে এসব ঘটনা গণমাধ্যমে প্রচার হতো, এখন তেমনভাবে তুলে ধরা হচ্ছে না।”

তিনি আরও দাবি করেন, চাঁদপুর ও মুন্সীগঞ্জসহ শতাধিক এলাকায় জামায়াত-শিবির ও বিএনপি-সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

“আমরা আশা করি, নতুন সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নেবে। বিরোধী মত দমনে হামলা-মামলার পথ বেছে নেবে না এবং কাউকে আন্দোলনে নামতে বাধ্য করবে না,”—বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ডাকসু নেতারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জননিরাপত্তা নিশ্চিত না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসু ভিপির

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার