Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবিতে আরো দুই সহকারী প্রক্টর নিয়োগ

BN DESK
03 September 2026, 11:41 PM পড়তে ১ মিনিট
জবিতে আরো দুই সহকারী প্রক্টর নিয়োগ

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে উল্লেখ করা হয়।  

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও সহকারী অধ্যাপক মো. আল আমিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা সুযোগ সুবিধা পাবেন। 

এদিকে মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। এর আগে প্রক্টর ও ৫ সহকারী প্রক্টর নিয়োগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবিতে আরো দুই সহকারী প্রক্টর নিয়োগ

B
BN DESK | 22 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার