Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি'তে ছাত্রলীগ কর্মীকে পুনর্বাসনের চেষ্টা, জবি ছাত্রদলের প্রতিরোধ

BN DESK
10 October 2025, 07:51 PM পড়তে ১ মিনিট
জবি'তে ছাত্রলীগ কর্মীকে পুনর্বাসনের চেষ্টা, জবি ছাত্রদলের প্রতিরোধ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীকে পুনর্বাসনে চেষ্টা করা হলে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতিরোধ জানায়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষের মারামারিতে কয়েকজন আহত হয় এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান , বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে দুপুরের দিকে বিভাগে আটক রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী কয়েক জনের বলেন পরবর্তীতে তাকে মারধর শুরু করে তারা।

দুই জন শিক্ষকের উপর হামলার অভিযোগ অতিরঞ্জিত মন্তব্য করে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,ছাত্রলীগের পুনর্বাসন করতে চাইলে ছাত্রদল সেটার প্রতিরোধ করবে,আজকে আমরা জানতে পারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রবেশ করেছে। এরা বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে ক্যাম্পাসে ঢুকবে। এর আগে সাজিদ নামে একটি ছেলে ফেসবুকে পোস্ট দিয়েছিল এবং ক্যাম্পাসে এসেছিল তারই অংশ হিসেবে তারা বিভিন্ন সময় ক্যাম্পাসে এসে সংগঠিত হচ্ছে। ছাত্রদল এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা উল্টো তখন ছাত্রদলের বিরুদ্ধে মব সৃষ্টি করে।

এইদিকে হামলার শিকার হওয়া জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও জবি শাখার গণতান্ত্রিক ছাত্রসংসদের মূখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, আমাদের এক জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে জবি শাখা ছাত্রদলের নেতারা হামলা চালায়। পরে তাকে  শিক্ষকদের সহায়তায় বাঁচাতে আসলে আমাদের উপর হামলা করে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান ও একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম স্যার সহ বাগছাস জবি শাখার আহ্বায়কের উপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনা মাত্রই আমরা পুরো প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  শিক্ষক সমিতির সভাপতি বিষয়টি সুরাহা করেছেন। বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপকের সিদ্ধান্ত সবার মেনে নেয়া ছাড়া কোন বিকল্প থাকতে পারে না। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি'তে ছাত্রলীগ কর্মীকে পুনর্বাসনের চেষ্টা, জবি ছাত্রদলের প্রতিরোধ

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার