Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবিতে প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

BN DESK
05 September 2026, 05:57 AM পড়তে ১ মিনিট
জবিতে প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়ে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন।

আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন, দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন করবো, যদি অনশন করতে হয় তাহলে তাও করবো।  

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে দল মত নির্বিশেষে একসঙ্গে থাকবেন বলেও জানান তিনি।  

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের তিন দফা দাবির মুখে অবিলম্বে দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে পদত্যাগ করতে হবে। প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আলী আহমেদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো। উনি যদি আমাদের আল্টিমেটাম মেনে না নেন, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় শিক্ষার্থীরা নেবে না।  

তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত পিছু হটবেন না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে জুলাই আন্দোলনের মতো আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আমরা।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সোহান বলেন, শিক্ষার্থীদের মাঝে তিন দফার সচেতনতার লক্ষ্যে আগামীকাল প্রতি বিভাগের ক্লাসে ক্লাসে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে।  

এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তিন দফার পক্ষে একাত্মতা প্রকাশের আহ্বান জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবিতে প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম

B
BN DESK | 05 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার