Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

BN DESK
06 October 2025, 01:36 AM পড়তে ১ মিনিট
জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্বে নিযুক্ত থাকবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল। নিয়োগকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। 

এর আগে জবির পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার