Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবির ‘ডি’ ইউনিটের প্রথম শিফটে উপস্থিতি ৮৭ শতাংশ

BN DESK
09 October 2025, 02:38 PM পড়তে ১ মিনিট
জবির ‘ডি’ ইউনিটের প্রথম শিফটে উপস্থিতি ৮৭ শতাংশ

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রায় ৮৭ শতাংশ শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়েছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২ টায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা।

তিনি বলেন, আজকের প্রথম শিফটের পরীক্ষায় ১২ হাজার ৪৭৮ জন আবেদনকারীর মধ্যে ১০ হাজার ৮৪৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ১,৬৩৪ জন। উপস্থিতির হার ৮৬.৯০ শতাংশ।

অধ্যাপক সানজিদা বলেন, প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা সাড়ে তিনটায়, তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে ২৪,৯৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যেখানে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন পরীক্ষার্থী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবির ‘ডি’ ইউনিটের প্রথম শিফটে উপস্থিতি ৮৭ শতাংশ

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার