Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ আহবায়ক নুরে আলম সদস্য সচিব ফরহাদ

BN DESK
03 September 2026, 11:19 PM পড়তে ১ মিনিট
জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ আহবায়ক নুরে আলম সদস্য সচিব ফরহাদ

জবি প্রতিনিধিঃ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নুরে আলম সিদ্দিকীকে আহবায়ক এবং ফরহাদ হোসাইনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া ওমর ফারুক খানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে রবিবার ১লা ডিসেম্বর এই আহবায়ক কমিটির ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল্লাহ। আগামী ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা( ছাত্র) মাহবুব সাজ্জাদ, জহির রায়হান, বুলবুল ইসমাইল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থী বৃন্দ।

আহবায়ক নুরে আলম ছিদ্দিকী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা সঠিকভাবে পালন করবো।শিক্ষার্থীদের কল্যানে, শিক্ষার্থীদের প্রয়োজন আছে এমন কিছু প্রজেক্ট হাতে নেওয়ার পরিকল্পনা আছে। সাবেক ও বর্তমান সকলকে সাথে নিয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবো। সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা ভালো কিছু উপহার দিব।

সদস্য সচিব ফরহাদ হোসাইন বলেন, " ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের উপদেষ্টা পরিষদ ও সকল সদস্যদের প্রতি। আমার উপর অর্পিত দ্বায়িত্ব বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি ।গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুনভাবে ছাত্রদের কল্যাণে কাজ করতে চাই। সাবেক ও বর্তমানদের সাথে নিয়ে সকলের কাছে একটি সুসংগঠিত ও কল্যাণমূলক সংগঠন উপহার দিবো ইনশাআল্লাহ । 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবিস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ আহবায়ক নুরে আলম সদস্য সচিব ফরহাদ

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার