Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের খাদ‍্য দিলেন ছাত্রদলনেতা শাহরিয়ার

BN DESK
10 October 2025, 09:49 PM পড়তে ১ মিনিট
জবি ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের খাদ‍্য দিলেন ছাত্রদলনেতা শাহরিয়ার

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটিতে থাকা ক্যাম্পাসে অভুক্ত কুকুর ও বিড়ালদের খাবার খাইয়ে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

১১ জুন ২০২৫ রোজ বুধবার বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে তিনি নিজ হাতে রুটি তুলে দেন অসহায় প্রাণীগুলোর মুখে।

ক্যাম্পাসের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো অভুক্ত কুকুর ও বিড়ালদের প্রতি শাহরিয়ারের এই মানবিক উদ্যোগ উপস্থিত সকলের নজর কেড়েছে। তীব্র গরম এবং খাদ্যের অভাবে যখন অনেক প্রাণীই ধুঁকছে, ঠিক তখনই শাহরিয়ারের এই মহৎ কাজটি প্রাণীপ্রেমীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।

এ বিষয়ে শাহরিয়ার হোসেন জানান, "ক্যাম্পাসে প্রায়ই দেখি অনেক কুকুর-বিড়াল না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। তাই আজ তাদের জন্য কিছু রুটির ব্যবস্থা করেছি। আমাদের সকলেরই উচিত এসব অবলা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া।"

তাঁর এই উদ্যোগ ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদেরও প্রাণী কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা করছেন।

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "এটি নিসন্দেহে একটি মহৎ উদ্যোগ। ছাত্রদলের নেতারা সবসময় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে এটিও তার বাইরে নয়। আশা করি আমরা আরো ভালো কাজ সামনে করতে পারব। সেই পরিবেশই আমরা ক্যাম্পাসে তৈরি করছি ।"

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন "আমার ইউনিট এর নেতাকর্মীরা সবসময় অবলা প্রাণীদের প্রতি সচেতন। আমাদের দেখাদেখি অন্যান্য সংগঠনও এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।"

১৮ তম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন "শাহরিয়ার ভাই এর আগেও এমন আয়োজন করেছেন, এখনো করলেন। এই ধারাবাহিকতা অটুট থাকুক"

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের খাদ‍্য দিলেন ছাত্রদলনেতা শাহরিয়ার

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার