Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

BN DESK
05 September 2026, 10:56 PM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধশতাধিক কর্মচারীর হাতে এসব ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। আয়োজকরা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে কর্মচারীদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীরা আমাদের ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্য থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা চাই, তারাও পরিবার নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।”

তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে চাই।” সংগঠনটির সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়।”

তিনি আরও বলেন, “সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের সামর্থ্যের মধ্যে এই ক্ষুদ্র প্রয়াস।”

উপহার সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মো. শাহরিয়ার হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার