Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি ছাত্রদলের বিজয় র‍্যালী

BN DESK
04 September 2026, 04:57 AM পড়তে ১ মিনিট
জবি ছাত্রদলের বিজয় র‍্যালী

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে বিজয় র্যালি আয়োজনের মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় র্যালিটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ও লক্ষ্মীবাজার এলাকা ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এসে র্যালিটি শেষ হয়।

্যালি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘদিন পর আমরা এই ক্যাম্পাসে একত্রে বিজয় দিবস উদ্‌যাপন করছি। ফ্যাসিস্টমুক্ত এই দেশে এটাই আমাদের প্রথম বিজয় দিবস। তাই আজকের এই বিজয় দিবসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে উদ্‌যাপন করছি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে কুলন্ঠিত করে শেখ মুজিব বাহিনী সারা বাংলাদেশে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪এ এসে সেই স্বৈরাচার হাসিনাকে পরাজিত করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি।

্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল ও সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি ছাত্রদলের বিজয় র‍্যালী

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার