Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

BN DESK
10 October 2025, 02:10 AM পড়তে ১ মিনিট
জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার একাংশ।

আজ শনিবার (৩১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিবেশবান্ধব চিন্তা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশ রক্ষায় কাজ করছি। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—এটাই আমাদের লক্ষ্য।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও মো. মেহেদী হাসান।

এছাড়া অংশ নেন ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মো: মনিরুজ্জামান, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, নাইমুর রহমান, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের ও শাহরুল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার