Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি ছাত্রী হলের প্রভোস্ট হলেন অধ্যাপক ড. আঞ্জুমান আরা

BN DESK
03 September 2026, 11:24 PM পড়তে ১ মিনিট
জবি ছাত্রী হলের প্রভোস্ট হলেন অধ্যাপক ড. আঞ্জুমান আরা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা। আগামী দুবছরের জন্য তাকে প্রভোস্ট  হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরাকে নিযুক্ত করা হলো। রবিবার থেকে এ আদেশ কার্যকর হবে। এছাড়া তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। মূলত গত ১৯ সেপ্টেম্বর ছাত্রী হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমীন। পরবর্তীতে ২৭ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি ছাত্রী হলের প্রভোস্ট হলেন অধ্যাপক ড. আঞ্জুমান আরা

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার