Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি নীলদলের সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক আবেদ

BN DESK
03 September 2026, 11:46 PM পড়তে ১ মিনিট
জবি নীলদলের সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক আবেদ

জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)নীলদলের ২০২৪ এর কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো.আরিফুল আবেদ।

১৩ মার্চ (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সাবেক সভাপতি ড.নূরে আলম আব্দুল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক ড. মোঃ মমিন উদ্দিন এই কমিটি ঘোষণা করেন।

এছাড়াও কমিটিতে সহ সভাপতি পদে আছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড.আসমা বিনতে ইকবাল ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল্লাহ তাসফিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা আহমেদ,  সাংগঠনিক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, প্রচার সম্পাদক ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন,  দপ্তর সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক  মোঃ মাসুদ রানা । এছাড়াও কমিটিতে ১৫ জন শিক্ষককে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি নীলদলের সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক আবেদ

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার