Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় গীতা-পাঠ প্রতিযোগিতায় ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর ধারাবাহিক সাফল্য

BN DESK
06 April 2026, 04:52 AM পড়তে ১ মিনিট

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ এপ্রিল ২০২৬

রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত ‘জাতীয় পর্যায়ের শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এ আবারও সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে নরসিংদীর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’।

গত ৪ এপ্রিল (শনিবার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সংগঠনটির দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে কৃতিত্বের সাথে তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ‘ক’ বিভাগ থেকে মহামায়া বর্মণ এবং ‘খ’ বিভাগ থেকে আদিত্য সাহা ৩য় স্থান অর্জন করে সংগঠনের জন্য গৌরব বয়ে আনে। উল্লেখ্য, বিগত বছরেও এই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগ হতে ১ম (প্রীতিলতা বর্মণ) ও ৩য় (জয়া রানী সুত্রধর) স্থান অর্জন করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও দুই বিভাগেই সাফল্যের এই ধারা অব্যাহত থাকলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার, সংসদ সদস্য জনাব মো: হামিদুর রহমান এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর।

সংগঠনের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর পরিচালক শ্রী বিশ্বজিৎ কুমার সাহা বলেন, "শিক্ষার্থীদের এই বিজয় আমাকে আগামীতে আরও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তবে আমাদের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় জয়ী হওয়া নয়। আমি চাই বাংলাদেশের প্রতিটি সনাতনী শিক্ষার্থী গীতাপাঠে মনোযোগী হোক।শুধুমাত্র পুরস্কারের জন্য নয়, বরং ধর্মকে সঠিকভাবে জানার এবং গীতার শাশ্বত জ্ঞানকে জীবনে ধারণ করার জন্য।" জাতীয় পর্যায়ের এই কঠিন প্রতিযোগিতায় ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জাতীয় গীতা-পাঠ প্রতিযোগিতায় ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর ধারাবাহিক সাফল্য

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার