Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থীক আটক

BN DESK
04 September 2026, 01:37 AM পড়তে ১ মিনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলে মাদক সেবনরত অবস্থায় এক নারী শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ১১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তার কাছ থেকে গাঁজা, দেশি-বিদেশি মদের বোতলসহ বিভিন্ন মাদকসামগ্রী উদ্ধার করা হয়।

হল প্রশাসন জানায়, কক্ষ থেকে তীব্র গন্ধ বের হলে অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ইনিশাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে কক্ষ তল্লাশি করে মাদকসামগ্রীর পাশাপাশি ধূমপানের সরঞ্জাম ও সন্দেহজনক তরল পদার্থও জব্দ করা হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রক্টর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থীক আটক

B
BN DESK | 19 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার