Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জিয়ার সমাধিতে জবি ছাত্রদলের পুষ্পার্ঘ্য অর্পণ

BN DESK
10 October 2025, 10:41 PM পড়তে ১ মিনিট
জিয়ার সমাধিতে জবি ছাত্রদলের পুষ্পার্ঘ্য অর্পণ

জবি প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি নিহত হন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত।

১৯৮১ সালের ২৯ মে সরকারি সফরে চট্টগ্রাম যান জিয়াউর রহমান। পরদিন গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ রাউজানের গভীর জঙ্গলে গোপনে দাফন করা হয়। তিন দিন পর লাশ উদ্ধার করে ঢাকায় আনা হয় এবং লাখো মানুষ শেরেবাংলা নগরে তার জানাজায় অংশ নেন। পরে জাতীয় সংসদ ভবনের পাশেই তাকে সমাহিত করা হয়।

শাহদাৎ বার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মীবৃন্দ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং উঁনার আত্মার শান্তি কামনায় মোনাজাত ধরেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মো. শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মোনাজাত শেষে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, " মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের সমাধিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। তাঁর আদর্শকে ধারণ করেই আগামীর বাংলাদেশের পথচলায় আমরা বিশ্বাসী।"

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জিয়ার সমাধিতে জবি ছাত্রদলের পুষ্পার্ঘ্য অর্পণ

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার