Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিএসসিতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, ফুটবল জ্বরে মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়

BN DESK
04 September 2026, 12:54 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : রাত তখন ১২টা। চারপাশে নেমেছে গভীর রাতের নীরবতা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যেন ভিন্ন এক আবহ।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ম্যাচ ঘিরে প্রিয় দলের খেলা উপভোগ করতে শত শত সমর্থক জড়ো হয়েছেন সেখানে। হলুদ-সবুজ জার্সিতে সজ্জিত ভক্তদের উপস্থিতিতে টিএসসি পরিণত হয়েছে যেন এক টুকরো ব্রাজিলে।

খেলা শুরুর আগেই সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে টিএসসি। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার পরিবার নিয়ে এসেছেন ম্যাচ উপভোগ করতে। হাতে ব্রাজিলের পতাকা, গায়ে দলের জার্সি আর মুখে প্রিয় খেলোয়াড়দের নাম—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্বকাপের প্রতীকী ট্রফি হাতে নিয়ে ছবি তোলা, সেলফি আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে ব্যস্ত ছিলেন অনেকেই। টিএসসির বিভিন্ন স্থানে জটলা বেঁধে চলেছে ফুটবল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণী। কেউ বলছেন ব্রাজিল এবার শিরোপা জিতবে, আবার কেউ দলের শক্তি-দুর্বলতা বিশ্লেষণে ব্যস্ত। ব্রাজিল সমর্থক তানভীর হাসান বলেন, “বিশ্বকাপ এলেই টিএসসিতে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই এখানে আসা।

পরিবার নিয়ে খেলা দেখতে আসা এক দর্শক জানান, “বাসায় বসে খেলা দেখার চেয়ে এখানে এসে সবার সঙ্গে উপভোগ করার মজাই আলাদা। ছেলে-মেয়েরাও বেশ আনন্দ পাচ্ছে।” খেলা যত এগিয়েছে, সমর্থকদের উচ্ছ্বাসও তত বেড়েছে।

ব্রাজিলের প্রতিটি আক্রমণে করতালি, শিস আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গোলের সুযোগ তৈরি হলেই সমর্থকদের চিৎকারে প্রকম্পিত হয় টিএসসি চত্বর। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং আবেগ ও ভালোবাসার এক অনন্য নাম। আর সেই আবেগের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

টিএসসিতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, ফুটবল জ্বরে মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়

B
BN DESK | 14 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার