Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

BN DESK
10 October 2025, 01:51 AM পড়তে ১ মিনিট
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নির্বাচনী কার্যক্রম তদারকির জন্য নির্বাচন পরিচালনা কমিটি’গঠন করেছে।

রবিবার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সমর্থিত প্যানেলের প্রচারণা ও নির্বাচনী পরিকল্পনার সব কার্যক্রম পরিচালনা এবং তদারকির সার্বিক দায়িত্বে থাকবে এই কমিটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে নিম্নোক্ত পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে:

১. শ্যামল মান্নান

২. জাকারিয়া আলম

৩. গনেশ চন্দ্র রায় সাহস

৪. নাহিদুজ্জামান শিপন

৫. মল্লিক ওয়াসি উদ্দিন তামী

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল নেতৃত্ব এই কমিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার