Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে উপচে পড়া ভিড়

BN DESK
10 October 2025, 02:29 PM পড়তে ১ মিনিট
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে উপচে পড়া ভিড়

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আহ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকেই সিনেট ভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর থেকে সেই ভিড় উপচে পড়ে, এক পর্যায়ে ভবনের ভেতরে দাঁড়ানোর জায়গা সংকট তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, শুধু বড় রাজনৈতিক সংগঠন নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন হল ও অনুষদ থেকে আসা শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, গতকাল কিছু চাপের কারণে সিনেটে আসতে পারিনি। তবে আজ এসেই মনোনয়ন নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই সময়সীমা বাড়ানোর জন্য, এতে আমাদের মতো অনেক শিক্ষার্থী সুযোগ পেয়েছে।

এসময় উপস্থিত একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বড় রাজনৈতিক সংগঠন-সবাই নিজেদের প্রার্থীকে জয়ী করার প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা সম্পন্ন হয়। আগ্রহী প্রার্থীর সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি। এতে বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে উদ্দীপ্ত। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে উপচে পড়া ভিড়

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার