Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি

BN DESK
02 September 2026, 09:27 AM পড়তে ১ মিনিট
ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি

দিনভর আন্দোলনের পর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।  আর ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভীনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ বুধবার (১৬ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়েছে।  জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

ছয় দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার তারা তেজগাঁওয়ে সাত রাস্তা অবরোধ করেন। এতে দিনভর যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা রেলপথ অবরোধ করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার