Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়

BN DESK
04 September 2026, 04:21 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ  মসজিদুল জামি’আ —তে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৮:০০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ও খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। দ্বিতীয় জামাত সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে এবং এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও খোলা স্থানেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লনে সকাল ৮:০০টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে একই সময়ে (সকাল ৮:০০টা) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার