Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নেতৃত্বে কাদের- রাজিব

BN DESK
04 September 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির ১২তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে বিজয় ৭১ হলের মোঃ আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক হিসেবে মাস্টারদা সূর্যসেন হলের মোঃ রাজিব মিয়া নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন। নবনির্বাচিত কমিটি আগামী ৮ মাস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বচ্ছ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনটিকে আরও গতিশীল, আধুনিক ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ও সংশ্লিষ্ট রেজুলেশন আগামীকাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এছাড়া, খুব শিগগিরই নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং আইটি সোসাইটির ১৪তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটির সময়সূচি ও বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে ক্লাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নেতৃত্বে কাদের- রাজিব

B
BN DESK | 25 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার