Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষে ছাত্রশিবিরের কোনো আয়োজন নেই

BN DESK
04 September 2026, 01:43 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে, তখন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এ বছর কোনো ধরনের আয়োজনের ঘোষণা পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছর ক্যাম্পাসে নানা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো সাংগঠনিক কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন বা প্রকাশ্য অংশগ্রহণের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ জানান এ বছর আমরা কোনো অনুষ্ঠানের আয়োজন করিনি। নববর্ষকে ঘিরে আমাদের কোনো পরিকল্পনা নেই।

অন্যদিকে, ক্যাম্পাসে সক্রিয় অন্যান্য ছাত্রসংগঠনগুলোর একটি ছাত্রদল ইতোমধ্যে বৈশাখ উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বিবেচিত হওয়ায় এ দিনটিকে ঘিরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ ক্যাম্পাসের সামগ্রিক সাংস্কৃতিক পরিবেশকে সমৃদ্ধ করে। এ প্রেক্ষাপটে কোনো সংগঠনের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়।

তবে সার্বিকভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষ উদযাপন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষে ছাত্রশিবিরের কোনো আয়োজন নেই

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার