Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গিদের বাসা— ফজলুর রহমানের মন্তব্যে যা বললেন ঢাবি উপাচার্য

BN DESK
04 September 2026, 01:22 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘একটি মাদ্রাসা ও জঙ্গিদের বাসা’ আখ্যায়িত করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৯ মে) এক সাক্ষাৎকারে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি আরও বলেন, চব্বিশের এই গণঅভ্যথানের কারণেই আজকের পরিবর্তন হয়েছে, যেটির সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব এই ধরনের কমেন্ট করাটা নিন্দনীয়।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করা মন্তব্যকারীর জ্ঞানের বিষয়। আমি আশা করি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এ ধরনের মন্তব্য করা থেকে ভবিষ্যতে বিরত থাকবেন।

এর আগে, এদিনই (১৯ মে) দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশিত এক সাক্ষাৎকারের একাংশে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বলতে শোনা যায়, ‘ঢাকা ইউনিভার্সিটি তো একটা মাদ্রাসা হয়ে গেছে এখন। জঙ্গিদের একটা বাসা। তোমার তো লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই। আগে তো সমানে সমান চলতো। এখন তো সেটা চলছে না।’

ভারতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তুমি যদি ভারতকে দাদা ডাকাইয়া ভাই ডাকাইতে চাও, ভারতের চেয়ে তোমার লেখাপড়া-জ্ঞান-বিজ্ঞান বেশি লাগবে, রিসার্চ বেশি লাগবে, তোমার অর্থ বেশি লাগবে। তোমার চরিত্রের দৃঢ়তা এর চেয়ে আরো বেশি লাগবে।’

এই সংসদ সদস্য আরও বলেন, খালি একজন আব্দুল কালাম আজাদ বানাও না বাংলাদেশে, দেখতো কিভাবে ভারত আমাদেরকে ভাই ডাকে? তা তো বানাও না, বানাও তো জঙ্গি। একজন আব্দুল কালাম আজাদ বানাও। আমি হাসিনা বানাইতে তো বলি না, আওয়ামী লীগ বানাইতে বলি না, যে ভারতের সাথে দাসত্ব করবে। নো ওটা আমি বলি না। আমি তো বলি এইরকম লোক বানাও, যে মাথা উঁচু কইরা কথা বলতে পারবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গিদের বাসা— ফজলুর রহমানের মন্তব্যে যা বললেন ঢাবি উপাচার্য

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার